পর পর দুর্ঘটনা, পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে দফায় দফায় অবরোধ, ধুন্ধুমার কান্ড

জয় লাহা, দুর্গাপুর, ২৯ জানুয়ারি: পর পর দুর্ঘটনা জের। বেপরওয়া যান চলাচলের প্রতিবাদে দফায় দফায় সড়ক অবরোধ। আটকে পড়া ডাম্পার ভাঙ্গচুর করল উত্তেজিত জনতা। শনিবার ঘটনাকে ঘিরে ধুন্ধমার কান্ড পান্ডবেশ্বরের খোট্টারডিহি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। 

ঘটনায় জানা গেছে, এদিন সকালে ৬০ নং জাতীয় সঠকের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ের কাছে  ডাম্পারকে পাশ দিতে গিয়ে সড়কের পাশে গর্তে পড়ে আহত হয় এক মহিলা। আর তার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ইসিএলের কয়লা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানা থেকে পুলিশ বাহিনী। বেপরওয়া যান নিয়ন্ত্রনের আশ্বাস দিলে, অবরোধ তুলে নেয় বাসিন্দারা।

ওই ঘটনার কয়েক ঘন্টা পর আবার দুর্ঘটনার শিকার হয় এক যুবক। মোটবাইক নিয়ে যাওয়ার পথে ডাম্পারের মুখে পড়ে যায়। বরাত জোরে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয় ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনার পর আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। আবারও সড়ক অবরোধ করে। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধে আটকে পড়া বেশ কয়েকটি ইসিএলের কয়লা পরিবহন ডাম্পারে বেপরওয়া ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষিপ্ত জনতার অভিযোগ, ইসিএলের বেপরওয়া ডাম্পার যাতায়াতের ফলে সড়ক বেহাল হয়ে পড়ছে। তার সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। বেপরওয়া ডাম্পারের গতি নিয়ন্ত্রন করতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উত্তেজিত জনতাকে রাস্তা থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আসানসোল-দুর্গাপুর ট্রাফিক পুলিশ বিভাগ জানিয়েছে, রাস্তায় গতি নিয়ন্ত্রন করা হয়। ইসিএলের সঙ্গে আলোচনা হয়েছে। ইসিএল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রাফিক ব্যাবস্তায় গতি নিয়ন্ত্রনে সতর্কিত বোর্ড, রাস্তায় হাম্প তৈরি করার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সড়কে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের ওপর কড়া নজরদারিও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *