স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যু কান্ডে ধর্ষণের অভিযোগে সরব এবিভিপি। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলছেন সংগঠনের নেতৃত্ব। এই ইস্যুতে সোমবার বৃহত্তর আন্দোলনে নামল এবিভিপির নেতা কর্মীরা। এদিন শিলিগুড়ি মোড় থেকে মিছিল করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারি। মিছিল শেষ হয় কর্নজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরের সামনে।

সেখানে ঢোকার চেষ্টা করে অন্দোলনকারীরা। যদিও পুলিশ বেশ কয়েকটি ব্যারিকেড তৈরী করে রাখে। প্রথম ব্যারিকেড ভেঙ্গে দেন এবিভিপি নেতৃত্ব। চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেখানে ধর্নায় বসেন সংগঠনের রাজ্য সম্পাদক। কালিয়াগঞ্জ কান্ডে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ উগরে দেন শুভব্রত অধিকারী।

