টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে এবিটিএ’র প্রতিবাদ মিছিল মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১২ নভেম্বর: আন্দোলনরত টেট উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের উপর ধারাবাহিক নারকীয় পুলিশি আক্রমণের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হল বামপন্থী শিক্ষক সংগঠন (এবিটিএ)। এই উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর একটি দীপ্ত প্রতিবাদ মিছিল রবীন্দ্র নগরের এবিটিএ জেলা অফিস গোলোকপতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা অফিসে শেষ হয়।

এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। মেদিনীপুর শহর বাদেও জেলার অন্যত্রও এবিটিএ’র উদ্যোগে বিক্ষোভ-মিছিল হয়। চাকুরি প্রার্থীর উপর আক্রমণের প্রতিবাদের পাশাপাশি শিক্ষা ও অন্যান্য পদে নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন মিছলে অংশগ্রহণকারীরা। পাশাপাশি প্রতিবছর স্বচ্ছতার সাথে শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী নিয়োগের দাবি ওঠে এদিনের মিছিল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *