চোখের আলো প্রকল্পে ব্যারাকপুরের ক্যাম্প থেকে বিনামূল্যে চশমা পেলেন প্রায় ৪০০ স্থানীয় বাসিন্দা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ফেব্রুয়ারি:
চোখের আলো প্রকল্পের মাধ্যমে ব্যারাকপুরে ক্যাম্পে এসে বিনা মূল্যে অভিজ্ঞ চক্ষু চিকিৎসককে চোখ দেখিয়ে বিনামূল্যে চশমা পেয়ে উপকৃত হচ্ছেন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা। ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার চোখের আলো ক্যাম্প অনুষ্ঠিত হল। এই ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে এসে চক্ষু পরীক্ষা করলেন অন্তত ৫৫০ জন, যাদের বিভিন্ন কারনে চোখে দেখতে সমস্যা ছিল। তারা এদিন সকাল থেকে ক্যাম্পে লাইন দিয়ে চিকিৎসকের কাছে চোখ দেখিয়ে অনেকে চোখের আলো প্রকল্পের ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা নিলেন।

এদিন ব্যারাকপুর ২৩ নম্বর ওয়ার্ডের চোখের আলো ক্যাম্প থেকে অন্তত ৪০০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। বিনামূল্যে চোখ দেখিয়ে চশমা পাওয়ায় খুশি ব্যারাকপুরের বাসিন্দারা। সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এভাবে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *