অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আট, দশ কোটি টাকার বাড়ি কার পয়সায় হয়েছে? প্রশ্ন দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: আজ সকালে মেদিনীপুর শহরের গান্ধীজির মূর্তিতে মাল্যদান এবং দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রে যোগদান করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

দিল্লিতে তৃণমূলের ধর্ণা প্রসঙ্গে বলেন, তৃণমূলের নেতারা যে সব বাড়িতে থাকেন, সেগুলো কোটি কোটি টাকার। এগুলো কার টাকায় হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আট, দশ কোটি টাকার বাড়িতে কী করে থাকেন? এটা কার পয়সায় হয়েছে? এরা নিজেরা বাড়ি করছে, কিন্তু দেশের জন্য কী করেছেন? যারা গান্ধীজির জন্মদিনে দিল্লিতে গিয়েছেন গান্ধীজিকে খুঁজতে, পশ্চিমবঙ্গে গান্ধীজি আছে? তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতি, সমাজকে কলুষিত করে দিয়েছে। মোদীজি স্বচ্ছ ভারতের নামে দেশ কে স্বচ্ছ করছেন। অর্থনীতি, রাজনীতিকে স্বচ্ছ করছেন। আর তৃণমূল বাংলার রাজনীতিকে, সমাজকে সব চেয়ে বেশি অস্বচ্ছ করেছে। পশ্চিমবঙ্গে এতদিন গান্ধীজির নামে ব্যাবসা করেছে। প্রধানমন্ত্রী গান্ধীজিকে দুনিয়ার সামনে নতুন ভাবে নিয়ে গেছে। ১৫০ বছর পরেও সারা বিশ্বে গান্ধীজির নাম চলছে। গান্ধীজিকে নিয়ে এতদিন ব্যবসা করেছেন, দয়া করে কেউ আর গান্ধীজি কে অপমান করবেন না।

পাশাপাশি কাবেরী নদীর জল নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে বিবাদ নিয়ে বলেছেন, এই বিবাদ স্বাধীনতার পর থেকেই আছে, দুটি রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, তবু ও ঝগড়া লেগে থাকে দুটি রাজ্যের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দুটি রাজ্যের লোকেদের নিয়ে শান্তি আলোচনা শুরু করে সমাধান করেছিল। কিন্তু আবার কংগ্রেস ক্ষমতায় এসে আবার গন্ডোগোল শুরু করেছে কংগ্রেস এবং তার সহযোগী দল। এতে দেশের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, রাজনীতির উর্ধ্বে গিয়ে এর সমাধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *