তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের হয়ে প্রচারে আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, আরামবাগ, ৩ এপ্রিল: আরামবাগ লবিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে রোড শো করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরামবাগ পল্লীশ্রী মোড়ে হেলিকপ্টারে করে নামেন তিনি। এরপর রোড শোতে অংশগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পল্লীশ্রী মোড় থেকে রোড শো শুরু হয় এবং হসপিটাল মোড় হয়ে গৌরহাটি মোড়ে গিয়ে তা শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পুরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বলছে সোনার বাংলা করে দেবে। তারা সোনার বাংলা করে দেখাক। যারা বাংলা বুঝতে পারে না, যারা বাংলায় নিজের নাম লিখতে পারে না, তারা বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবে কি করে? তিনি এও বলেন, আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে বিজেপিতে যত বড় বড় নেতারা আছেন অথবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা হোক বা পীযূষ গোয়েল একদিকে ওরা থাকুক আর অন্যদিকে আমি থাকবো। কাগজ ছাড়া আমি এক ঘন্টায় হিন্দি বলে দেখাবো। কিন্তু শুদ্ধভাবে ওরা দু’মিনিট বাংলা বলে দেখাক। শুদ্ধভাবে ক্ষমতা থাকলে অ্যাপ সেট করুন। যাদেরকে এরা বাংলায় সভা করতে নিয়ে আসছেন, ধরে সমিতি করতে নিয়ে আসছেন তাদের অবস্থা দেখুন ঠিকমতো বাংলা বলতে পারে না। তারা সোনার বাংলা গড়তে এসেছে। গ্রামবাংলায় যখন মাটিকাটা জেসিবি নিয়ে আসলে লোকের ভিড় হয় ঠিক তেমনি এদের হয়েছে অবস্থা। এরা এলে চা খাওয়ার দোকানে বসিয়ে তবে আপনারা সুজাতা মন্ডলকে ভোট দেবেন আমি কথা দিয়ে যাচ্ছি। ১০ বছরের যে উন্নয়ন হয়েছে আগামী পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হবে। সুজাতা মন্ডলকে ভোট দিচ্ছেন না ভোট দিচ্ছেন মমতা ব্যানার্জিকে এটা মনে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *