Abhishek, Amartya Sen, নোবেলজয়ীকে এসআইআর-এর নোটিসের অভিযোগ অভিষেকের, প্রতিবাদ ভোটকর্তার

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৬ জানুয়ারি: নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর-এ শুনানির নোটিস দেওয়া হয়েছে বলে প্রকাশ্য সভায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদ করলেন এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া তত্বাবধানের সর্বোময় কর্তা।

মঙ্গলবার বীরভূমের সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “আমি আসতে আসতে শুনছিলাম, এসআইএআর-এ অর্মত্য সেনকে হিয়ারিংয়ের নোটিস পাঠিয়েছে। অর্মত্য সেন, ভারতবর্ষের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে, দেশকে লোক চেনে, জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অর্মত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে।

অভিষেক বলেন, “কালকে দেখেছি, বাংলা সিনেমার, উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাঁকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। মহম্মদ শামী, যিনি ওয়ার্ল্ডকাপে খেলেন, দেশের জন্য বিশ্বকাপ জিতেছেন। তাঁকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, সেই বিজেপির ছাইপাশগুলিকে বাংলা থেকে আনম্যাপ করে, চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে, এই লড়াই সেই লড়াই।’’

প্রতিক্রিয়ায় এক পদস্থ ভোটকর্তা এই প্রতিবেদককে বলেন, “No notice has been served on him. There is some data inconsistency and as per procedure BLO is to visit his residence to get that corrected”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *