পুরুলিয়া শহরে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ৩১ মার্চ: ২৪ ঘন্টার ব্যবধানে ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম তুফান দাস, তার বাড়ি অলঙ্গি ডাঙ্গা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে পুরুলিয়ার ২১ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতালের কাছে তুফান দাস নামে ওই যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তখনই তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

ধৃত যুবককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বেআইনি আগ্নেয়াস্ত্র কী কারণে সে রেখেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া বাস স্টান্ড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সমেত এক যুবককে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশl সেই ঘটনার এক দিনের মধ্যেই ফের আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর পুরুলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *