জলপাইগুড়ির ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে ১০ কেজি রূপা সহ এক যুবক গ্রেফতার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ জুলাই: বাংলাদেশের পাচারের আগেই দশ কেজি রূপা বাজেয়াপ্ত হল জলপাইগুড়িতে। রবিবার গভীর রাতে সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে দশ কেজি রূপা সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। সোমবার ধৃতকে কোতোয়ালি থানায় তুলে দিল বিএসএফ। পালিয়ে যাওয়া আরও এক যুবকের খোঁজ চলছে, দাবি পুলিশের।

বিএসএফ ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ডাঙাপাড়া সীমান্ত এলাকায় স্কুটি করে দুই যুবক ঘোরাঘুরি করছিল। বিএসএফ স্কুটি আটক করে ডিকি থেকে রূপা উদ্ধার করে। সেই সময় সুযোগ বুঝে স্কুটি নিয়ে পালিয়ে যায় এক যুবক। অন্য যুবককে গ্রেফতার করে বিএসএফ। ধৃতের নাম বাবু রাম মুন্ডা, বাড়ি সাতকুড়া’র ঝাপড় তোলা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *