৫০০ বোতল ফেনসিডিল সহ কালিয়াগঞ্জে গ্রেফতার এক যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৫০০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রফতার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়াগঞ্জ থানার ধনকইল গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর রেল গেট সংলগ্ন এলাকা থেকে একটি বোলেরো গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাড়ির চালক নুর আলম (২৫) কে গ্রেফতার করে এবং গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃত নুর আলমের বাড়ি হেমতাবাদ ব্লকের সমসপুর এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ফেনসিডিলগুলি রাধিকাপুর দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে ১৪ দিনের পুলিশি হেপাজত চেয়ে মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। এই পাচারের পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *