নৈহাটিতে হাইড্রোলিক ক্রেনের ধাক্কায় গুরুতর জখম এক যুবতী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: নৈহাটি কাঠগোলা মোড়ের কাছে একটি হাইড্রোলিক ক্রেন এর ধাক্কায় গুরুতর জখম নৈহাটি সাত নম্বর বিজয়নগর এলাকার এক যুবতী। নৈহাটি বরোদা ব্রিজ দিয়ে সাইকেল চালিয়ে নামার সময় ক্রেন ধাক্কা মারে। তারপরই পড়ে গিয়ে ক্রেন চাকার তলায় চাপা পড়ে যুবতী। ক্রেন ও চালককে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *