অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়ে হাতির হামলায় মৃত্যু যুবতীর

সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়ে হাতির মুখে পড়ে মৃত্যু হল এক যুবতীর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের কাছে। মৃত যুবতীর নাম দীপিকা হাঁসদা (২৪)। বাড়ি পুরুলিয়ার আড়ষা থানার কালিপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপিকা হাঁসদা, কেন্দার রামকৃষ্ণ হেমব্রম ও গুণধর মান্ডি অযোধ্যা পাহাড়ে ঘুরতে যায়। এদিন বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ অযোধ্যা আপার ড্যামের কাছে হঠাৎ হাতি চলে আসায় দুই যুবক পালতে সক্ষম হলেও দীপিকা হাতির সামনে পড়ে যায়। এর পরই হাতিটি ওই যুবতীকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে পায়ে পিষে দেয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাঘমুন্ডি থানার পুলিশ ও স্থানীয় বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছান। উদ্ধার হয় যুবতীর থেঁতলানো রক্তাত দেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *