দাসপুরে মামার বাড়িতে আত্মঘাতী যুবতী

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: দাসপুর থানার ঘনশ্যমবাটিতে মামার বাড়ি এসে এক যুবতী আত্মঘাতী হয়েছেন। পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কাকলি সামন্ত(২১)। বাড়ি দাসপুর থানা এলাকারই বাড় কামালডিহি গ্রামে। 

জানা গিয়েছে, কাকলির বিয়ে হওয়ার কিছু দিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই সে মামার বাড়িতে থাকতে শুরু করে। বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মামাবাড়ির লোকজন জানিয়েছেন, তাদের সঙ্গে কোনোরকম ঝামেলা বা গন্ডগোল হয়নি। ভোরবেলা তার শোওয়ার ঘরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলছে। এরপরেই পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *