স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ এপ্রিল: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবতী। মৃত যুবতীর নাম মহুয়া সরকার, বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি শান্তিপুর থানা এলাকার বোয়ালিয়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ঘরের ভেতরেই ওই যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই যুবতী কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল তা কিছুতেই বুঝতে পারছে না পরিবারের লোকজন। যুবতীর এইভাবে মৃত্যুর ঘটনায় পরিবার-সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

