আমাদের ভারত, হুগলি, ২৭ আগস্ট: বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর কলেজ লাগোয়া শিবমন্দির ঘাটে।নিখোঁজ যুবকের নাম অক্ষয় পাল(২২), বাড়ি শ্রীরামপুর থানার মাদামবাগানে। কলেজের পড়াশোনা শেষ করে সে বাবার ব্যবসায় যোগ দিয়েছিল। শনিবার সকাল থেকে দিনভর পুলিশ গঙ্গায় তল্লাশি চালিয়েও নিখোঁজ তরুণের দেহ উদ্ধার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার দিন এক বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে অক্ষয়। ওই সময় গঙ্গায় জলের টান থাকায় সে শরীরের ভারসাম্য হারিয়ে তলিয়ে যায়।তারপর থেকেই তার কোনো সন্ধান মেলেনি।

