নদিয়ার চাপড়ায় পাট বহনের মজুরি চাইতে গিয়ে ছুরিকাহত এক যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
সারাদিন পাট বয়ে দেওয়ার পর ১০০ টাকা মজুরি চাইতে গেলেই বাধে বিপত্তি। সন্ধ্যে ছ’টা নাগাদ নদিয়ার চাপড়ার পাথুরিয়ার বাসিন্দা রাজু শেখের পুত্র মুকুল শেখ ছুরিকাহত হলেন পারিশ্রমিকের প্রাপ্য মাত্র ১০০ টাকা চাইতে গিয়ে।

পরিবারের দাবি, চাপড়ার গাদা পাড়ায় বসবাসকারী কৌসার মন্ডলের ছেলে হাসিবুল মন্ডল, স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকে। সেখানেই মুকুল তার প্রাপ্য টাকা চায়, এই নিয়েই দু এক কথায় তাদের মধ্যে বচসা বাধে। প্রথমে সুপুরির কৌটো ছুড়ে মারে মুকুলকে। এরপরে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে, ভয় দেখাতে থাকে। দু’জনের মধ্যে বচসা ও হাতাহাতির মধ্যে হঠাৎই পেটে এবং বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে মুকুলকে। রক্তাক্ত মুকুল মাটিতে লুটিয়ে পড়ে চেঁচাতে থাকলে, গ্রামবাসীরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসার আগেই ঘাতক ঐ স্থান থেকে চলে যায়। এলাকার মানুষজন মুকুলকে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করে। মুকুল শেখের বাবা রাজু সেখ চাপড়া থানায় ছেলের বিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *