আসানসোল দক্ষিণ থানার মুর্গাসোলে দিনে দুপুরে চলল গুলি, গুরুতর আহত এক যুবক

আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ৮ ডিসেম্বর:
আসানসোল দক্ষিণ থানার মুর্গাসোল এলাকায় দিনে দুপুরে গুলি। সোনু সিং নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।আহতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রথমিক চিকিৎসার পরে তাকে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, একটা গুলির শব্দ শুনতে পাই। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে বলতে পারবো না।

গুলিতে আহত যুবকের এক সহকর্মী সংস্কার কুমার বলেন, দেওঘরের কয়েকজন যুবক ও এক মহিলা মিলে আমরা একটি কোচিং সেন্টার চালাতাম। আজ হঠাৎ করেই এক যুবক আসে ও ঝগড়া করতে থাকে, তার কাছে বন্দুক ছিল সেটা দিয়ে সে গুলি চালায়।
ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে ডিসি অভিষেক মোদী বলেন, পুলিশ গুলি চালানোর খবর পেয়ে আসে। আহতকে আসানসোল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *