নবদ্বীপে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক যুবকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ সেপ্টেম্বর:
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বেদপাড়া রেল গুমটির কাছে। মৃত যুবকের নাম বিষ্ণু দে, বয়স ২২ বছর। জানাগেছে যুবকের বাড়ি নবদ্বীপ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের অফিস ঘাট রোড সরকার পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই যুবক সকাল ৯.৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ডাউনলাইন ধরে এলাকার মোটরসাইকেলের গ্যারেজে যাচ্ছিলেন। কাটোয়া–ব্যান্ডেল লোকাল ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের বাড়িতে বৃদ্ধ মা-বাবা রয়েছে। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে কার্যত দিশেহারা অবস্থায় মধ্যে পড়ে গিয়েছেন যুবকের বৃদ্ধ মা-বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ স্টেশনের জিআরপি, আরপিএফ কর্মীরা। পাশাপাশি খবর দেয়া হয় কাটোয়া জিআরপিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *