দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য গাংনাপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ আগস্ট: গতকাল রাতে মাঠের ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার গাংনাপুর থানার পুটখালী এলাকায়।

জানা যায়, গতকাল রাতে পুটখালী মাঠের ভিতরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর পরই খবর দেওয়া হয় গাংনাপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাংনাপুর থানা পুলিশ। তড়িঘড়ি পুলিশ দেহটিকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ওই যুবকের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ এখনও ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি। এই ঘটনায় কে বা কারা তাকে কুপিয়ে ফেলে রেখে গেল তা জানতে তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *