সাথী দাস, পুরুলিয়া, ৯ জুন: কাঁসাই নদীতে বেড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল যুবকের। আহত হলেন তাঁর এক সঙ্গী। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘাঘরজুড়ি গ্রামের ত্রিলোচন মাহাত (২৮) ও তাঁর দুই সঙ্গী উত্তম রাজোয়াড়, গণেশ রাজোয়াড় পাশের কংসাবতী নদীতে বেড়াতে যান। সেই সময় সেখানে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও সাথে বৃষ্টি শুরু হয়। তার পরেই বাজ পড়ে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ত্রিলোচনের। আহত হন উত্তম রাজোয়াড়। অক্ষত থাকেন গণেশ রাজোয়াড়।

খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ওই এলাকায় পৌঁছায়। সেখান থেকে ত্রিলোচনের দেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর থেকেই ঘাঘরজুড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে।

