সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: দুই সাংসদের নিরাপত্তারক্ষীদের গাড়ির ধাক্কায় আহত হল এক যুবক। পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। পুরুলিয়া পৌরসভার নির্বাচনী প্রচারে আসেন
রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন ও অভিনেতা সোহম চক্রবর্তী। পুরুলিয়া শহরের উপকন্ঠে ভাটবাঁধ এলাকায় তাদের নিরাপত্তারক্ষীদের গাড়িতে জখম হয় ওই যুবক। ওই যুবকটির নাম ঝন্টু মাহাত। তার বাড়ি আড়ষা থানার নিমডি গ্রামে।

পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ওই যুবক জানায়, রাস্তার পাশে সে দাঁড়িয়ে থাকার সময় ধাক্কা লাগে। ডান পায়ের আঙ্গুলে চোট লাগে। সুরক্ষা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ও জেলার পদস্থ আধিকারিকরা ছুটে আসেন হাসপাতালে। চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন।

