স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন: গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি সহ এক যুবককে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। রবিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানা এলাকার ১৮ বছর বয়সী বাপ্পা বিশ্বাস নামে ওই যুবককে
গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ দুটি গুলি উদ্ধার করা হয়। সোমবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়। ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি কি করে এল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।


