নবদ্বীপে দেশি পিস্তল, কার্তুজ সহ এক যুবক গ্রেফতার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরাসডাঙ্গা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত যুবকের নাম বাদল রাজবংশী, বাড়ি নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর জন্মস্থান এলাকায় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃত ওই যুবকের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *