সুশান্ত ঘোষ, বাগদা, ২৮ জানুয়ারি: কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর মুখে অ্যাসিড ছুড়ে মারল এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী এলাকায়।
অভিযোগ, প্রতিবেশী এক যুবক গৃহবধূকে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দেয়। তাঁর প্রস্তাবে রাজি হননি ওই গৃহবধু। সব চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে মহিলার বাড়িতে চড়াও হয়ে তাকে অ্যাসিড ছুড়ে মুকে মারে। অ্যাসিডে গৃহবধূ এবং তার দু বছরের ছেলে আহত হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বাপি বিশ্বাস। বনগাঁ থানার বোচাখালি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, বাপি ওই মহিলার সঙ্গে পূর্ব পরিচিত। ২৬ জানুয়ারি সন্ধ্যায় অ্যাসিড দিয়ে ওই গৃহবধূর উপর আক্রমণ করে। ২৭ শে জানুয়ারি গৃহবধূ বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে। গৃহবধূর অভিযোগ, পূর্ব পরিচিত বলে কথা বলতেন অভিযুক্ত বাপির সঙ্গে। মাসখানেক ধরে কু-প্রস্তব দেয় বাপি। তাঁর প্রস্তবে প্রত্যাখ্যান করে ওই বধূ। কথা বলাও বন্ধ করে দেয়। এরপর ফোন করে খুন করে দেওয়ার হুমকি দিত বাপি। সব চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে মহিলার বাড়িতে চড়াও হয়ে তাকে অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিডে গৃহবধূ সহ তার দু বছরের ছেলে আহত হয়। তারা এখন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত যুবককে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

