মানবাজারে কলেজ ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের অভিযোগে যুবক গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২৬ এপ্রিল: কলেজ ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম মনোজ মাহাতো। ছাত্রীর লিখিত অভিযোগের পরেই গতকাল রাতেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম শাখার পুলিশ। আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রাথমিক তদন্ত করে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে যে আগে থেকে পরিচয় ওই যুবক ও যুবতীর। যুবকটির একটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত ছোট কেন্দ্র রয়েছে। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয়। তখন থেকেই অসৎ উদ্দেশ্য নিয়ে সম্পর্ক বাড়ানোর চেষ্টা চালায় যুবক। তার পরই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা চালাচ্ছিল ওই যুবক। শেষ পর্যন্ত পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে যুবক যুবতী তরুণ তরুণী ও সাধারণ মানুষকে সতর্ক করার জন্য সব রকম প্রয়াস নেওয়া হচ্ছে। প্রচার চলছে তবু থামছে না এই ধরনের ঘটনা। এতে উদ্বেগ বাড়িয়েছে আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *