ত্রিশূল দিয়ে প্রাণে মারার চেষ্টা, কল্যাণীর গয়েশপুরে গালায় ত্রিশূল বিদ্ধ হয়ে চিকিৎসাধীন যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ নভেম্বর: এক যুবককে ত্রিশূল দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ। গলায় ত্রিশূল ঢোকানো অবস্থায় আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন আশঙ্কা জনক অবস্থা ওই যুবকের। ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুর ১৪ নম্বর ওয়ার্ডের।

সূত্রের খবর, বছর ৩৩ -এর ভাস্কর রাম নামে এক যুবক বাড়িতে একাই থাকতো। হঠাৎ ওই যুবকের ঘরে ঢুকে তার গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। ভাস্কর চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ছুটে আসে স্থানীয়রা, তড়িঘড়ি ওই যুবককে গলায় ত্রিশূল গেঁথা অবস্থায় নিয়ে যায় কল্যাণীর জেএনএম হাসপাতালে। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২ যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তবে ধৃতদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধি লক্ষ্মী বাউরি। তিনি সাফ জানিয়েছেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *