কোচবিহারের কিশোরীকে অপহরণ করার অভিযোগে পুরুলিয়ার শেখ আবুল হোসেন নামের যুবক গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ১২ ডিসেম্বর: ভিন জেলার কিশোরীকে অপহরণ করার অভিযোগে পুরুলিয়ার এক যুবককে গ্রেফতার করল কোচবিহারের ঘোসকাডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে।

শনিবার পুরুলিয়ার মফস্বল থানার সাহায্যে ওই যুবককে গ্রেফতার করে রবিবার পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়। ধৃত যুবকের নাম শেখ আবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুরুলিয়ার মফস্বল থানার চোপড়া গ্রামের বাসিন্দা বছর বাইশের ওই যুবক দীর্ঘ ৬ বছর ধরে শিলিগুড়ির একটি বেসরকারি বেকারীতে কাজ করত। ফোনের সূত্রে কুশিয়ারবাড়ি এলাকার বাসিন্দা বছর ১২ এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসের ৩ তারিখ অভিযুক্ত যুবক ওই কিশোরীকে নিয়ে পালিয়ে আসে পুরুলিয়ায়।

ঘটনা পরে কিশোরীর বাবা স্থানীয় ঘোসকাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ফোনের সূত্র ধরে পুরুলিয়ার মফস্বল থানার সাহায্যে শনিবার রাত ১০ টার সময় চোপরা গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ওই কিশোরীকে। ধৃত আবুল হোসেনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়। রবিবার ধৃত যুবক সহ ওই কিশোরীকে পুরুলিয়া জেলা আদলাতে হাজির করা হয়। এদিন বিচারক তাদের দুজনকেই আগামী মঙ্গলবার মাথাভাঙ্গা মুখ্য বিচার বিভাগীয় আদালতে পেশ করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *