আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর: ভিডিও কল করে তিস্তা সেতু থেকে ঝাঁপ দিল এক যুবকের। সকাল থেকে তিস্তা নদীতে যুবকের সন্ধানে তল্লাশী চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা। নিখোঁজ যুবকের নাম ধীরাজ প্রজাপতি(২৯)।
জানা যায় গতকাল রাত ১২টা নাগাদ জলপাইগুড়ির তিস্তা সেতুতে দাঁড়িয়ে ধীরাজ প্রজাপতি নামে এক যুবক বাড়ির সবাইকে ভিডিও কল করে। এমনকি তিনি যাকে ভালোবাসতেন তাকেও কনফারেন্স কল করে আত্মহত্যা করার কথা বলেন। ভিডিও কল করতে করতেই তিস্তা সেতুর থেকে ঝাঁপ দেয় ধীরাজ। এরপর খোঁজাখুঁজি শুরু হয়।

ধীরাজের দাদা মনোজ প্রজাপতি জানান, ভাই দোকান করত। গতকাল ১২ টা নাগাদ আমাদের সবাইকে ভিডিও কল করে আত্মহত্যা করার কথা বলে। আমরা বুঝে ওঠার আগেই সে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। আমরা পুলিশকে জানাই, রাত থেকেই খোজাখুজি চলছে।ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ রয়েছে। মনোজ জানান বাড়িতে কোনও সমস্যা আমাদের ছিল না কেন এমন করল বুঝতে পারছি
না।

