চন্দ্রকোনার কাঠিয়ার খালে তলিয়ে নিখোঁজ এক যুবক, একাকায় চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোন ১ নম্বর ব্লকের কাঠিয়ার খালে তলিয়ে গেল এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর একটা নাগাদ ৬ জন যুবক মিলে ঘাটালের কোন্নগর থেকে ঘুরতে এসেছিল ক্ষীরপাইয়ের কাঠিয়া খালে। সেই সময় খালের জল প্রচন্ড স্রোতে বয়ে চলছিল। আর সেই সময় ওই খালে নামে ছয় জন যুবক। তাদের মধ্যে থাকা ঘাটালের রোহিত মোদক নামের এক যুবক হঠাৎই খালের জলে তলিয়ে যায়। ওই যুবক সাঁতার জানতো না, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে।

রোহিতের বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর তাকে দেখতে না পেলে ক্ষীরপাই আউট পোস্টে খবর দেয়। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে ডুবুরি দিয়ে খোঁজ চালাচ্ছে ওই যুবকের। ঘটনায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অতিক্রম করলেও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ঘাটালের এসডিও, চন্দ্রকোনা থানার পুলিশ বাহিনী এবং চন্দ্রকোনা ২ নাম্বার ব্লকের বিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *