স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ ফেব্রুয়ারি: কর্মসূত্রে ইউক্রেনে গিয়ে আটকে রয়েছে শান্তিপুরের এক যুবক। শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালতলা পাড়া এলাকার যুবক অমিত কুমার বিশ্বাস। ছয় মাস আগে ইউক্রেনে গিয়ে পৌঁছায়। যদিও সেখানে কোন কাজ না পাওয়ায় যেকোনো কাজের সন্ধানে ছিলেন তিনি। তারপরেই ইউক্রেন উত্তপ্ত হয়ে ওঠে।
ইউক্রেনের পরিস্থিতি পরিবার জানা মাত্রই মানসিকভাবে ভেঙে পড়ে অমিত কুমার বিশ্বাসের পরিবারের সদস্যরা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় অমিতের সাথে ফোনে যোগাযোগ রয়েছে, এখন আমিত পোল্যান্ডে রয়েছে ভালো আছি শুধু এটুকুই জানিয়েছেন পরিবারকে। পরিবারের সরকারের কাছে একটাই দাবি, অমিত যেন সুস্থভাবে বাড়ি ফেরে।

