বালুরঘাটে মাছ বাজারে ঢুকে ক্রেতাদের পকেট থেকে মোবাইল চুরি করে গণপ্রহার খেল ঝাড়খণ্ডের যুবক, বেঁধে রাখা হল ইলেকট্রিক পোলে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ অক্টোবর: মাছ বাজারে ঢুকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। অভিযুক্তকে ইলেকট্রিক পোলে বেঁধে গণপিটুনি উত্তেজিতদের। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের পাওয়ার হাউস এলাকার। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম ভিকি মাহাতো। ঝাড়খন্ডের তিন পাহাড়ি এলাকার বাসিন্দা সে। এদিন ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।

জানাগেছে, এদিন সকালে ঝাড়খন্ড থেকে চার জনের মোবাইল চোরের একটি দল বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজারে এসে পৌছায়। রবিবার ছুটির দিনে প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমবে সেই খবরে ওই চোরের দল হাজির হয় মাছ বাজারে। ক্রেতাদের মাছ কেনার অসাবধানতার সুযোগ নিয়ে একের পর এক মোবাইল পকেট থেকে তুলে নিয়ে হাতবদল করছিল। যা নজরে আসতেই একজন ধরা পড়ে যায়। ইলেকট্রিক পোলে বেঁধে গণপ্রহার দেন উত্তেজিতরা।

সমীর মহন্ত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ক্রেতাদের মাছ কেনার সুযোগ নিয়ে পকেট থেকে মোবাইল চুরি করছিল চোরের দল। যা ধরা পড়তেই বেঁধে রাখা হয়েছে তাদের সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *