কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: কোটিপতি হলেন ঘাটালের এক যুবক। পুজোর চার দিন আগে বাড়ি এসেছিলেন ঘাটালের মলয় গোস্বামী। তিনি চেন্নাইতে থাকেন, পেশায় স্বর্ণশিল্পী। আজ তার চেন্নাইতে ফিরে যাওয়ার কথা, কিন্তু যাওয়া হল না। কারণ তিনি হঠাৎ করেই কোটিপতি হয়ে গেলেন।

না কোন গল্প নয়, একেবারে সত্যি। ঘাটালের দুই নম্বর ওয়ার্ডের আড়গোড়ার বাসিন্দা মলয় গোস্বামী নাগাল্যান্ডের ডিয়ার লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেলেন। তিনি শুভদীপ সিংয়ের লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন।শুভদীপ একমাস ব্যবসা শুরু করেছেন। তার লটারির দোকান শুকচন্দ্রপুর সমিতির নীচে। অল্প দিনের ব্যবসায় তার দোকান থেকে লটারিতে প্রথম পুরস্কার পাওয়ায় তিনি বেজায় খুশি।
মলয় বাবু বলেন, মাঝেসাঝে তিনি লটারির টিকিট কাটেন। সেরকম এবারেও লটারি টিকিট কেটেছিলেন। লটারির টাকা তিনি কি কাজে লাগাবেন এখনো ঠিক করেননি।

