বন্ধুদের সঙ্গে ব্যারেজে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুলাই: বন্ধুদের সঙ্গে দামোদর নদের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম পার্থপ্রতিম ভৌমিক (২৬)। বাড়ি দুর্গাপুরে। আজ সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার বেনাচিতি থেকে ৪ জন যুবক গাড়ি করে আসেন  দামোদর নদে স্নান করতে। ব্যারেজের নীচে বালি চরে বসে রবিবাসরীয় সকালে তারা গল্পে মজেছিলেন। হঠাৎ এক যুবক এসে নাকি তাদের গাড়ির চাবি জলে ছুঁড়ে দেয়। পার্থপ্রতিম ভৌমিক চাবিটি জলের মধ্যে খুঁজতে গেলে জলের ঘূর্ণিতে সে তলিয়ে যায়। বড়জোড়া থানার পুলিশ এবং স্থানীয় মৎসজীবীদের সহযোগিতায় তাকে তুলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *