চন্দ্রকোনায় মানসিক অবসাদে বিষ খেয়ে প্রাণ গেল এক যুবকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: বিষ খেয়ে আত্মহত্যা করল এক যুবক। নাম অচিন্ত মাউড়, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিধানসভার মাংরুল এলাকায়। মৃত অচিন্ত মাউরের পরিবার ও প্রতিবেশীদের দাবি, তাদের রায়ত জমি জোর করে দখল করে সিপিআইএম নেতা কর্মীরা। সেই খবর জানার পর থেকে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক।

বৃহস্পতিবার সকাল নাগাদ বিষ খায় ওই যুবক। বাড়িতে জানাজানি হতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আজ সন্ধে নাগাদ মৃতদেহটি বাড়িতে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *