অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জুলাই:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গজাশিমুল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত যুবকের নাম রসরাজ পাল, বয়স ২৫ বছর, বাড়ি গোপীবল্লভপুরের ধরমপুর গ্ৰামে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন গজাশিমুল বাজার এলাকায় একটি ধাবার সামনে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। ধাবায় ঢোকার আগে তাঁর পিকআপ ভ্যানের জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা চেক করছিলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনা জানার পর এই গোপীবল্লভপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

