উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

আমাদের ভারত, হাওড়া, ১৫ ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মোজাফফর মোল্লা (৩০)। বাড়ি শ্যামপুর থানার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বার কোলিয়া গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

জানাগেছে, বুধবার সকালে মোজাফফর মোল্লা তার বাবাকে নিয়ে উলুবেড়িয়ায় দিদির বাড়িতে আসে। সেখানে বাবাকে পৌঁছে দিয়ে বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মোজাফফর। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ২ টো নাগাদ উলুবেড়িয়ার শ্যামপুর রোডে বেলাড়ি মোড়ে কলকাতা অভিমুখে যাওয়া একটি সিএসটিসি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোজাফফর বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে এবং বাসের সামনের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *