জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: শনিবার পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের বারোমাইল এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনজিত ঘোষ, বয়স আনুমানিক ৩০ বছর। বাড়ি কেশপুর থানার চকপ্রসাদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পাঁচখুরী হাট থেকে বাজার করে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান পিছন থেকে হয়তো কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। কেশপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কেশপুর থানার পুলিশ।

