গাইঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২ আগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ দাস (২৩)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সৌরভের বাবা কাজে বেরিয়ে যান এবং মা তার জন্য ওষুধ আনতে বারাসাত গিয়েছিলেন। বাড়িতে ছিলেন সৌরভ ও তার বোন রিম্পা দাস। রিম্পা বলেন, দাদা টেবিল ফ্যান চালিয়ে খেতে বসেছিল। সেই সময় সে বাইরে কাজ করছিল। কিছু সময় পরে একটি শব্দ শুনে ঘরে ঢুকে দেখি দাদার গায়ের উপর টেবিল ফ্যান পড়ে। মেঝেতেই দাপাচ্ছে। এরপর বাড়ির মেইন সুইজ নামিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই।

চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে। তড়িঘড়ি সৌরভকে মেঝে থেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সৌরভের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *