গোপীবল্লভপুরে পাতকুঁয়ায় পড়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৭ আগস্ট: অসাবধানতাবশত পাতকুঁয়ায় পড়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের নাকুইজুড়ি গ্রামে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম খোকন মুর্মু, বয়স আনুমানিক ২৯ বছর। গ্রামের একটি পরিত্যক্ত পাতকঁয়োর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল নাকুইজুড়ি গ্রামের খোকন মুর্মু। এমন সময় অসাবধানতাবশত কুঁয়োর ভেতর পড়ে যায় ওই যুবক। ঘটনাটি দেখতে পাওয়া মাত্রই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন বেলিয়াবেড়া থানার। পরে বেলিয়াবেড়া থানার পুলিশ এবং দমকলের যৌথ চেষ্টায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার তরতাজা এক যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাকুইজুড়ি গ্রামে। বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *