ট্রেনের ওপর উঠে টিকটক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের, ব্যাপক চাঞ্চল্য বেলঘড়িয়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ জানুয়ারি: বেলঘড়িয়া টেক্সম্যাকো সংলগ্ন সাইডিং লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর উঠে মোবাইলে টিকটক শুটিং করতে গিয়ে হাইটেনশন তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বেলঘড়িয়া টেক্সম‍্যাকো এলাকায়। মৃত যুবকের এখনো পর্যন্ত কোনও নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে দমদম জিআরপি অফিসাররা।

স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত যুবকের সাথে তার আরও বন্ধু বান্ধব ঘটনাস্থলে ছিল। ঘটনার পর বন্ধুবান্ধব সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা যথেষ্টই হতবাক। রেল সাইডিং এ রেলের নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কি করে ট্রেনের উপরে উঠে মোবাইলে টিকটক শুটিং করল ওই যুবক, এই নিয়ে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *