স্ত্রীকে ভিডিও কল করে সোনারপুরে আত্মঘাতী যুবক

আমাদের ভারত, সোনারপুর, ১৫ জুলাই: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার বেনেচাঁদনি এলাকায় আত্মঘাতী হলেন এক যুবক। ভিডিও কল করে স্ত্রীকে দেখিয়ে আত্মহত্যা করেন নাজির খান নামের ঐ যুবক। লকডাউনে কাজ হারিয়ে ঋনের টাকা শোধ করতে না পারায় এই ঘটনা বলে দাবি পরিবারের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নাজির সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা স্ত্রীকে ভিডিও কল করে। স্ত্রীকে সেই ভিডিও কলে দেখায় যে সে আত্মহত্যা করছে। ভিডিও কলে আত্মহত্যার ঘটনা দেখলেও জায়গা চিনতে পারেনি তার পরিবার। ঘটনার পর থেকে আর তাকে ফোনেও পাওয়া যায়নি। সোমবারই সোনারপুর থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে বেনেচাঁদনি বাইপাস এলাকায় একটি বাগানের ভেতর থেকে তার পচগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের লোক দেহ শনাক্ত করেছেন। সঠিক কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *