স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ আগস্ট: নিষিদ্ধ কাফ সিরাফ সহ একটি নম্বর বিহীন মোটবাইক সহ এক যুবককে গ্রেপ্তার করল করনদিঘী থানার পুলিশ। ধৃত ওই পাচারকারী যুবকের নাম বলরাম গোস্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছিল করনদিঘী থানার পুলিশ। ডালখোলা থেকে আসা একটি নম্বর বিহীন মোটরবাইক চেক করতে গিয়ে বলরাম গোস্বামী নামে অই বাইকের চালকের কাছ থেকে বেশকিছু নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, বলরাম গোস্বামী ডালখোলা থেকে করনদিঘী আসছিল। ওই যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি নিষিদ্ধ কাফ সিরাফ সহ নম্বর বিহীন মোটরবাইকটি আটক করে পুলিশ। কোথায় এই কাফ সিরাফ পাচার করছিল বা এর সাথে কোনও আন্তঃরাজ্য পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।


