আড়াই বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে জামবনিতে গ্রেফতার যুবক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ সেপ্টেম্বর: আড়াই বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনির। জামবনি থানার পুলিশ, অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাতে ঝাড়গ্রাম শহরের জামদা থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের জামবনি থানার বড় ঘং গ্রামে নির্যাতিতা ওই শিশু কন্যার পরিবারে যাতায়াত ছিল। সেই সুবাদে ওই যুবক শিশু কন্যাটিকে কোলে নিত। নির্যাতিতার পরিবারের লোকজনদের বিশ্বাসের সুযোগ নিয়ে সে এই অপকর্ম করেছে বলে পুলিশ মনে করছে। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত যুবককে ১৪ দিন জেলে হেফাজতে রাখার নির্দেশ দেন।

নির্যাতিতা শিশুকন্যাটির চিকিৎসা চলছে। ওই ঘটনাকে কেন্দ্র করে জামবনি থানার বড় ঘং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত
যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *