বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গোপালনগরে গ্রেফতার এক যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম বিশ্বজিৎ সাঁধুখা। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গরিবপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গরিব্পুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের আলাপ পেশায় ব্যবসায়ী বিশ্বজিতের সঙ্গে। অভিযোগ, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিক বার সহবাস করে বিশ্বজিৎ। সোমবার সন্ধ্যায় গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হলে বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে প্রেম প্রণয়ে আবদ্ধ ছিল তারা। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তরুণীকে ধর্ষণ করে। সোমবার অভিযুক্ত বিশ্বজিৎ নদিয়া জেলায় বিবাহ করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। খবর পেয়ে ওই তরুণী গোপালনগর থানায় বিশ্বজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। গোপালনগর থানার পুলিশ ওই তরুণীর অভিযোগ পেয়ে বিশ্বজিৎকে গ্রেফতার করে।

বিশ্বজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *