সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মে: ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফঅতার করলো বাগদা থানার পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বাগদা থানার বাকসা গ্রামের। ধৃতের নাম অভিজিৎ বিশ্বাস। অভিযোগ, সোমবার রাতে তরুণীর বাড়িতে ঢুকে ধর্ষণ করে অভিজিৎ। তরুণীর অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ বাকসা থেকে গ্রেফতার করে অভিযুক্তকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিজিৎ এক তরুণীর সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয়েছিল ওই গ্রামেই। তার একটি ৮ বছরের কন্যা সন্তান আছে। পরবর্তীতে অভিজিতের সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করবার পরে বিয়ে করতে অস্বীকার করে অভিজিৎ। ৪ এপ্রিল ২০২২ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বিয়ে করতে অস্বীকার করায় অভিজিৎ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণী। সাম্প্রতিক জামিনে মুক্ত হয় অভিজিৎ। অভিযোগ সোমবার রাতে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তাকে ফের জোর করে ধর্ষণ করে অভিজিৎ।
সোমবার গভীর রাতে বাগদা থানায় আবার ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে অভিজিতের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভিজিৎ বিশ্বাসকে ফের গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

