সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মে: ১৫ বছরের এক কিশোরীকে বিয়ের প্রতুশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের জেরে কন্যা সন্তান প্রসব করে ওই কিশোরী এমনই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। ধৃতের নাম সৌমেন পাড়ে।
পুলিশ সূত্রে খবর, গোপালনগর থানা এলাকার সৌমেন পাড়ে নামে ওই যুবক স্থানীয় এক নাবালিকার সঙ্গে আড়াই বছর আগে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। সম্পর্কের খাতিরে কিশোরীকে বৈরামপুরের একটি ফাঁকা ঘরে নিয়ে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। চক্ষু লজ্জার খাতিরে, ওই কিশোরী পরিবারকে কিছু জানায়নি। কিশোরী গর্ভবতী বুঝতে পেরে সৌমেনকে বিয়ে করার জন্য বলে। কিন্তু বিয়ের কথা শুনে সৌমেন বেঁকে বসে। পরে সৌমেন ওই নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। সম্প্রতি কিশোরীকে দেখে পরিবারের লোকজন সবকিছু বুঝতে পেরে তাকে চেপে ধরে। তারপরই ওই কিশোরী পরিবারের কাছে সবকিছু খুলে বলে। গত ৯ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে ওই কিশোরীর পরিবারের লোকেরা তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।
এরপর পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে লিখিত অভিযোগ জানিয়ে গোপালনগর থানার দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ সৌমেনকে গ্রেফতার করে। ধৃত যুবককে শুক্রবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

