ট্রাফিক পুলিশকে গালিগালাজ ও মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, উত্তেজনা খড়্গপুরের মসলিন চকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: এবার এক অমানবিক রূপ দেখল পশ্চিম মেদিনীপুরবাসী। জেলার খড়গপুর শহরের মসলিন চকে ব্যস্ততম রাস্তায় ডিউটিতে ছিলেন খড়্গপুর টাউনের এক ট্রাফিক পুলিশ। সেই সময় হটাৎ ইস্যু নামের এক যুবক ডিউটিতে থাকা ওই ট্রাফিক পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে।

জানা যায়, ওই যুবকের বাড়ি খড়্গপুর শহরের গোলবাজার মাছ মার্কেটের কাছে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত। ঘটনা সামনে আসতেই রাতে ঐ যুবককে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।এই ঘটনায় স্তম্ভিত সমাজ।আজ ধৃতকে তোলা হবে খড়্গপুর মহকুমা আদালতে।পাশাপশি এই যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *