নদীর চর থেকে মহিলার নরকঙ্কাল উদ্বার চাঞ্চল্য এক্তেশ্বরের মলিরবাঁধে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া ১৭ নভেম্বর: বাঁকুড়া শহরের উপকন্ঠে এক্তেশ্বরে’র মালিরবাঁধে দ্বারকেশ্বর নদের চরে এক নরকঙ্কাল উদ্বারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কঙ্কারলটি একটি কিশোরীর। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বারকেশ্বর নদের চরে আজ দুপুরে স্থানীয়দের নজরে আসে বেশ কিছু হাড়গোড় বিক্ষিপ্ত ভাবে পড়ে রয়েছে। এরপর আশপাশে খোঁজ চালাতেই একটি মাথার খুলি উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি চাদর ও চুল বাঁধার ব্যাক ক্লিপ। ওই চাদর ও ব্যাক ক্লিপ দেখে স্থানীয়দের ধারণা হয় কঙ্কালটি আসলে কোনও মহিলার। এরপরই জানা যায়, ছট পুজোর দিন থেকে নিখোঁজ রয়েছে স্থানীয় এক্তেশ্বর মালপাড়ার বাদিন্দা বছর সতেরো বয়সী চাঁপা মাল। এদিন হাড়গোড় মেলার খবর পেয়ে চাঁপা মালের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে চাদর ও চুল বাঁধার ব্যাক ক্লিপ দেখে কঙ্কালটি চাঁপা মালের বলে দাবি করেন।

চাঁপা মালকে খুন করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারিনি এটা কোথাকার মৃতদেহ। প্রথমে আমরা খোঁজাখুজি করতে থাকি। তারপর এদিক-ওদিক দেখি। পরে জানতে পারি যে এলাকায় একটি মেয়ে অনেক দিন ধরে নিখোঁজ। অনুমান মৃতদেহ ওটি ওই কিশোরীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *