বিনপুরে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ এপ্রিল:
ধান ক্ষেত থেকে এক মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দেহটি বস্তার মধ্যে ছিল। পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দুষ্কৃতীরা ধান ক্ষেতের মধ্যে ফেলে গেছে। এই ঘটনা ঝাড়গ্রামের বিনপুর এলাকার।

বৃহস্পতিবার সকালে বিনপুর থানার শ্যামসুন্দরপুর এলাকায় ধান জমিতে একটি বস্তা থেকে পচা গন্ধ বের হয়। সন্দেহ হওয়ায় এলাকাবাসী খবর দেয় বিনপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিনপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই বস্তার মধ্যে পচাগলা মৃতদেহ রয়েছে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মৃতদেহটি মহিলার হতে পারে। যদিও ময়না তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। সেই সঙ্গে বিনপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামসুন্দর পুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *