রানাঘাট মহকুমা হাসপাতালের তৎপরতায় প্রাণ বাঁচলো এক মহিলার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ডিসেম্বর: রানাঘাট মহকুমা হাসপাতালের তৎপরতায় প্রাণ বাঁচল এক মহিলার। তার নাম বিশাখা সরকার। বাড়ি ধানতলা থানার বঙ্কিমনগরে। বেশ কিছুদিন ধরেই পেটে ব্যাথায় ভুগছিলেন ওই মহিলা। রানাঘাট হাসপাতালের
বর্হিঃবিভাগে চিকিৎসা করান। গত বুধবার সন্ধ্যায় অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তখনও তিনি জানতেন না যে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষার পর চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় মহিলার
অস্ত্রপচার করেন।

জানা গিয়েছে, জরায়ুতে নয়, মহিলার চার মাসের ভ্রূণ ছিল পেটের ভেতর। আর এতেই তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। অপারেশনের পর তাকে তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে। হাসপাতাল সুপার প্রহ্লাদ অধিকারী জানান, এই ধরনের ঘটনা সাধারণত হয় না। মহিলা এখন সুস্থ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *